• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা
মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

আনলিমিটেড নিউজ ডেস্কঃ মোটরসাইকেল কিনে না দেওয়ায় মাহিম (১৭) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। মাহিম বাবার কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার আবদার করলে কিনে না দেওয়ায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সোমবার উপজেলার আলাওলপুর ইউনেয়নের হানিফ বেপারী কান্দি গ্রাম এলাকায় এঘটনা ঘটে।

মৃত মাহিম ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ওসমান বেপারীর ছোট ছেলে এবং গরীবের উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই মনিরউজ্জমান। তিনি আরো জানান, বাবার কাছে ছেলেটি মোটরসাইকেল কেনার আবদার করেছিল। দুর্ঘটনার আশঙ্কায় অল্প বয়সি ছেলেকে মোটরসাইকেল কিনে দেননি তার বাবা।আর তাতেই বাবার ওপর অভিমান করে সোমবার ভোর ৬টায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মাহিম।

গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ পুষ্পেন দেবনাথ বলেন, গলায় ফাঁস দিয়ে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।

মোটরসাইকেল কিনে না দেওয়ায় মাহিম (১৭) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। মাহিম বাবার কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার আবদার করলে কিনে না দেওয়ায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সোমবার উপজেলার আলাওলপুর ইউনেয়নের হানিফ বেপারী কান্দি গ্রাম এলাকায় এঘটনা ঘটে।

মৃত মাহিম ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ওসমান বেপারীর ছোট ছেলে এবং গরীবের উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই মনিরউজ্জমান। তিনি আরো জানান, বাবার কাছে ছেলেটি মোটরসাইকেল কেনার আবদার করেছিল। দুর্ঘটনার আশঙ্কায় অল্প বয়সি ছেলেকে মোটরসাইকেল কিনে দেননি তার বাবা।আর তাতেই বাবার ওপর অভিমান করে সোমবার ভোর ৬টায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মাহিম।

গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ পুষ্পেন দেবনাথ বলেন, গলায় ফাঁস দিয়ে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ