• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় সাইকেলচালকসহ নিহত ২

Un24admin
আপডেটঃ : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় সাইকেলচালকসহ নিহত ২
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় সাইকেলচালকসহ নিহত ২

আনলিমিটেড নিউজঃ মেহেরপুরে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় বাইসাইকেল চালকসহ ২ নিহত হয়েছেন।

সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার চাঁদবিলে নির্মানাধীন ইমপেক্ট স্কুলের অদুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে তার নাম হাসান আলী (১৯)। সে চাঁদবিল গ্রামের সবজি ব্যবসায়ী লিটন আলীর ছেলে। অন্যজনের পরিচয় সনাক্তের চেষ্টা করছে পুলিশ।

মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রুহুল আমিন জানান, হাসান আলীসহ দুজন বাইসাইকেলযোগে চাঁদবিল গ্রাম থেকে প্রধান সড়ক হয়ে মাঠে ঘাস (গো-খাদ্য) কাটার জন্য যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই ট্রাক (ঢাকা মেট্র র ১২-৩২৫৮) পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এঘটনায় পুলিশ ট্রাকচালক মাগুড়া জেলার বাবুল হোসেনকে আটক ও ট্রাক জব্দ করে থানায় নিয়ে গেছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া জানান, দুজনের মরদেহ উদ্ধার করে মর্গে নেয়া হয়েছে। এছাড়া ট্রাক চালককে আটক ও আলামত হিসেবে বাইসাইকেল ও ট্রাক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খবর পেয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সর্কেল) আব্দুর করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ