• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

মেট্রোরেলে ‘ওমর’!

Un24admin
আপডেটঃ : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
মেট্রোরেলে ‘ওমর’!
মেট্রোরেলে ‘ওমর’!

আনলিমিটেড নিউজঃ ঈদুল ফিতরের আর খুব বেশি দিন বাকি নেই। ডালিউডেরের সিনেমার প্রচার-প্রচারণায় ব্যস্ত শিল্পী-কলাকুশলীরা। নানাস্থানে চলছে প্রচার কার্যক্রম। ঈদ সিনেমার প্রচারণায় মেট্রোরেল চড়ল ‘ওমর’। সিনেমাটি আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় নির্মিত সিনেমাটি আগেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে। এর আগে প্রচারণার অংশ হিসেবে গভীর রাতে সেহরি বিতরণ করে টিম ‘ওমর’।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে উত্তরার দিয়া বাড়ি থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলে চালানো হয়েছে সিনেমার প্রচারণা। এতে করে নজর কেড়েছে সাধারণ মানুষের। সেই সঙ্গে টিএসসি, বসুন্ধরা সিটিসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ‘ওমর’-এর ব্যানার হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এ সিনেমার প্রচারণায় নিয়োজিত সদস্যদের।

সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, নাসিরউদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, তানভীর, নাফিজ আহমেদ। সিদ্দিকুর রহমানের চিত্রনাট্যে সিনেমাটি প্রযোজনা করেছে মাস্টার কমিউনিকেশন।

‘ওমর’ উৎসর্গ করা হয়েছে প্রয়াত দুই গুণী প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এবং চিত্রনায়ক ও প্রযোজক আসলাম তালুকদার মান্নাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ