প্রেস বিজ্ঞপ্তিঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৬ শনিবার মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি ইসলামি বিমা তাকাফুল ডিভিশনের ফরিদপুর ও ফরিদপুর সিটি জোনের কর্মীদের সমন্বয়ে এক ব্যবসা উন্নয়ন ও মৃত্যুদাবীর চেক হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট (ইবিতা) জনাব মো: সাখাওয়াৎ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকের নমিনিদের নিকট মৃত্যুদাবীর চেক হস্তান্তর করেন। তিনি তাঁর বক্তব্যে কর্মীগণকে সততা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে বিমা পেশায় সাফল্য অর্জনের জন্য উৎসাহিত করেন। তিনি কোম্পানীর প্রদত্ত সার্কুলারগুলো ভালোভাবে বুঝে মাঠে কাজ করার জন্য আহবান করেন।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন শরিয়াহ কাউন্সিলের সদস্য সচিব মুহাম্মদ আমিমুল ইহসান । তিনি শরিয়াহ প্রতিপালনে সকলকে সচেষ্ট থাকার আহবান জানান ।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জোনের ইনচার্জ বিএম মাওলানা মানসুর আহমদ ও ফরিদপুর সিটি জোনের ইনচার্জ বিএম জোৎস্না সাহাসহ বিভিন্ন স্তরের ইউএম, এফএ ও শুভাকাংখীবৃন্দ ।