• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার ফুটবল জাদুকর লিওনেল মেসির জন্মদিন আজ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট লড়াইয়ে টিকে রইলো ক্রোয়েশিয়া মার্কেন্টাইল ইসলামী লাইফের চট্টগ্রামে মেজবানী ও উন্নয়ন সভা অনুষ্ঠিত নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪

মেঘনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

চাঁদপুরে মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম ইকবাল ও সদর ঘাট নৌ থানার ইনচার্জ সোহাগ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাত ২টার দিকে চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে এম.ভি জাকির সম্রাট-৩ ও এম.ভি অ্যাডভেঞ্চার-৯ নামের দুটি লঞ্চের সংঘর্ষ হয়। এ সময় দুইজন নিহতসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়। তবে লঞ্চ দুটির গন্তব্য শনাক্ত না হওয়ায় নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

যাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এম.ভি জাকির সম্রাট-৩ লঞ্চটি রাত ২টার পর হাইমচর নৌ এলাকা অতিক্রম করছিল। একই সময়ে ঢাকা থেকে বিএনপির সম্মেলনের যাত্রী নিয়ে বরিশালগামী এম.ভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি যাচ্ছিল। এ সময় নদীজুড়ে প্রচণ্ড ঘন কুয়াশা থাকায় দিক নির্ণয় করতে না পেরে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি জাকির সম্রাট-৩ লঞ্চকে সজোরে ধাক্কা দেয়।

যাত্রীরা জানান, কুয়াশার মধ্যেও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি বেপরোয়া গতিতে চলছিল। সংঘর্ষের পর বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও লঞ্চটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। অপরদিকে দুর্ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত জাকির সম্রাট-৩ লঞ্চটি যখন মাঝনদীতে ডুবো-ডুবো অবস্থায় ভাসছিল, তখন ভোলা থেকে ঢাকাগামী এম.ভি কর্ণফুলী-৯ নামে আরেকটি লঞ্চ দ্রুত এগিয়ে আসে। তারা অনেক যাত্রীকে উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যায়।

নিহতদের মরদেহ ও গুরুতর আহত অর্ধশতাধিক যাত্রীকে নিয়ে ক্ষতিগ্রস্ত জাকির সম্রাট-৩ লঞ্চটি দ্রুত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে ঘটনাস্থল ত্যাগ করে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ