• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম:
গ্রাহকসেবাকে আরও সহজ করতে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্সের নতুন উদ্যোগ সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ বিশ্বসুন্দরীর খেতাব জিতলেন জোহেইরি মোলা সিলেটে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক

মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৪১

Un24admin
আপডেটঃ : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাসটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে এবং এর ফলে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় অন্তত ৪১ জন মারা গেছেন বলে দেশটির তাবাস্কো প্রদেশের সরকার জানিয়েছে। দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, স্থানীয় সময় শনিবার ভোরবেলা ছোট শহর এসকার্সেগার কাছে ঘটে যাওয়া এই সংঘর্ষের জেরে আগুনে আচ্ছন্ন হওয়ার পরে বাসটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

বাস অপারেটর ট্যুরস অ্যাকোস্টা জানিয়েছে, গাড়িটিতে ৪৮ জন যাত্রী ছিলেন এবং এটি কানকুন থেকে তাবাস্কো যাচ্ছিল। পথিমধ্যে বাসটি একটি “ট্রেলার” এর সঙ্গে সংঘর্ষের মুখে পড়ে।

ট্যুরস অ্যাকোস্টা আরও জানিয়েছে, যা ঘটেছে তার জন্য তারা গভীরভাবে দুঃখিত।

তাবাস্কোর প্রাদেশিক সরকার বলেছে, নিহতদের শনাক্ত করার প্রচেষ্টাসহ উদ্ধার কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ