• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম:
কার্যকর শেখাই হবে প্রাথমিক শিক্ষার সর্বোচ্চ অগ্রাধিকার: প্রতিমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর কক্সবাজার সমুদ্র সৈকতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে মিলবে প্রণোদনা, গ্রিডে ইউনিটপ্রতি ১০.৫০ টাকা হঠাৎ খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক- অনিয়মে তাৎক্ষণিক ব্যবস্থা সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাথে জেনিথ ইসলামী লাইফের সিইও’র সাক্ষাৎ মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ১০ পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী জেনিথ ইসলামী লাইফের বীমায় অন্তর্ভুক্ত বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

মুম্বাইয়ে ঝড়ে বিলবোর্ডের নিচে চাপা পড়ে নিহত ১২

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
মুম্বাইয়ে ঝড়ে বিলবোর্ডের নিচে চাপা পড়ে নিহত ১২
মুম্বাইয়ে ঝড়ে বিলবোর্ডের নিচে চাপা পড়ে নিহত ১২

আনলিমিটেড নিউজঃ মুম্বাইয়ের ঘাটকোপারে ধূলিঝড়ে ভেঙে পড়া বিশালাকৃতির একটি বিলবোর্ডের নিচে চাপা পড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। এতে আহত হয়েছেন আরও ৫৯ জন।

সোমবার বিকাল ৫টার দিকে মুম্বাইয়ের একটি জ্বালানি স্টেশনে ভেঙে পড়ে বিলবোর্ডটি।

বিলবোর্ডটি ভেঙে পড়ে একটি পেট্রোল পাম্পের উপর। যার আঘাতে দুমড়ে গিয়ে নীচে নেমে আসে পেট্রোল পাম্পের ছাদ। চাপা পড়ে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা কিছু গাড়িও।

পুলিশ জানিয়েছে, ওই বিলবোর্ডের নীচে চাপা পড়েছিলেন অনেকেই। ৬৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অনেককেই ভর্তি করাতে হয়েছে হাসপাতালে।

ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের কর্মীদের তিন ঘণ্টার চেষ্টায় সরানো সম্ভব হয় ধ্বংসস্তূপ।

নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

যদিও ঝড়ের কিছুক্ষণ আগে সতর্কবার্তা জারি করেছিল মহারাষ্ট্রের আবহাওয়া দফতর।

ধূলিঝড়ে গোটা মুম্বাই শহরটাই ধূসর রঙ নেয়। একটা সময়ে দৃশ্যমানতা গিয়ে পৌঁছায় প্রায় শূন্যতে। ফলে থমকে যায় শহরের সমস্ত যান চলাচল। ঝড়ে মুম্বাই শহরের বহু গাছ, বিদ্যুতের খুঁটিও উপড়ে যায়। থমকে যায় রেল এবং মেট্রো পরিষেবাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ