• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

মিলা বায়োডাটা নিচ্ছেন বিয়ে করতে আগ্রহী পাত্রদের

Un24admin
আপডেটঃ : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃঃ দীর্ঘদিন ধরেই সিঙ্গেল জীবনযাপন করছেন জনপ্রিয় রক গায়িকা মিলা ইসলাম। প্রেম করার জন্য ছেলে খুঁজে পাচ্ছেন না তিনি। এমন অবস্থায় বিয়ের জন্য আগ্রহীদের বায়োডাটা পাঠাতে বললেন এই সংগীতশিল্পী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মিলা জানান, অনেকদিন থেকেই অপেক্ষা করছি, কেউ কেন আমাকে জিজ্ঞেস করছে না- আপনার কী প্রেম হয়েছে, কখন বিয়ে করছেন? কিন্তু সমস্যা হচ্ছে, আমার জন্য ছেলে খুঁজে পাচ্ছি না। নিজে নিজে ছেলে খুঁজে প্রেম করাটা কঠিন। বিয়ে হওয়াটা গুরুত্বপূর্ণ না।

তিনি আরও বলেন, এই মুহূর্তে আমার একজন জীবনসঙ্গী দরকার, যে আমার বন্ধু হবে, আমাকে বুঝবে, আপনারা বায়োডাটা পাঠান।

তবে, বিয়ের জন্য মিলার চাওয়া গুড লুকিং হ্যান্ডসাম ছেলে। একইসঙ্গে দায়িত্বশীল হওয়ার পাশাপাশি ছেলের অনেক মায়া থাকতে হবে। পশু-পাখির জন্যও মায়া থাকতে হবে।

এই সংগীতশিল্পী আরও বলেন, টাকা উপার্জন করা গুরুত্বপূর্ণ। তবে টাকাওয়ালা জামাই আমি চাই না।

প্রসঙ্গত, ২০০৬ সালে মিলার প্রথম একক অ্যালবাম ‘ফেলে আসা’ প্রকাশ হয়। এরপর ২০০৮ সালে তার দ্বিতীয় একক অ্যালবাম ফুয়াদ আল মুক্তাদির ফিচারিং মিলা চ্যাপ্টার-২ প্রকাশ হয়। ২০০৯ সালে ফুয়াদ ফিচারিং মিলা রি-ডিফাইন্ড প্রকাশ হয়। বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই গায়িকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ