• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

মাদারীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১

Un24admin
আপডেটঃ : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ মাদারীপুরের কালকিনিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় এমারত সরদার (৪২) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ৬ জন।

সোমবার সকালে উপজেলার আলীনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এদিকে মাদারীপুর-৩ আসনে নির্বাচনে জয়লাভ করার পর নৌকার সমর্থকদের ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে তাহমিনা বেগমের সমর্থকদের বিরুদ্ধে।

রোববার রাত থেকে শুরু করে আজ সোমবার দুপুর পর্যন্ত কালকিনি উপজেলার মাছবাজার, ঠেংগামারা, কয়ারিয়া, আলীনগর, এনায়েত নগর ও মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় ঈগল প্রতীকের সমর্থকরা এ সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়।

কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং নৌকার প্রার্থী আবদুস সোবহান গোলাপ। তিনি প্রশাসনের কাছে নিরহ ভোটারদের উপর এমন সহিংসতার বিষয়ে সুষ্ঠু বিচারের দাবি জানান।

অপরদিকে সহিংসতার ঘটনায় কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলনকে আটক করে থানায় সোপর্দ করেছে স্ট্রাকিং ফোর্স। এলাকাগুলোতে পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনী টহল জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ