• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

মাদারীপুরে ট্রাক্টর উল্টে চালকসহ নিহত ২

Un24admin
আপডেটঃ : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড নিউজঃ মাদারীপুর সদর উপজেলার পখিরা এলাকায় মালটানা ট্রাক্টর উল্টে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও দুই পথচারী।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাক্টর চালক এনামুল হোসেন (২৫) ও চালকের সহযোগী আরিফ শিকদার (১৭)। এনামুল নড়াইল জেলার লোহাগড়া উপজেলার সারুলিয়া এলাকার সরাফাত আলী মীরার ছেলে এবং আরিফ মাদারীপুর সদররের খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক গ্রামের আনোয়ার শিকদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সদর উপজেলার পখিরা এলাকার ফারুক হাওলাদারের গ্যারেজ থেকে সহকারি আরিফকে সাথে নিয়ে কাজের উদ্দেশ্যে ট্রাক্টর নিয়ে বের হন এনামুল হোসেন। পরে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কে উঠতে ছিল চালক। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে যায়। এতে চালক এনামুল ও তার সহকারি আরিফের ঘটনাস্থলে মারা যান।

এ সময় সড়কের পাশে থাকা দুই পথচারীও আহত হন। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন জানান, ট্রাক্টর উল্টে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। গ্যারেজ থেকে গাড়িটি বের করার উদ্দেশ্যে রওয়ানা হলে এই দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ