• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

ময়মনসিংহে হাঁটতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধ

Un24admin
আপডেটঃ : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড নিউজঃ ময়মনসিংহের নান্দাইলে রাস্তায় হাঁটতে গিয়ে ট্রাকের ধাক্কায় হারুন অর রশিদ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নূরুল ইসলাম নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল নতুন বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন অর রশিদ উপজেলার গাংগাইল ইউনিয়নের ধনারামা গ্রামের মৃত হাবিবউল্লাহ আকন্দের ছেলে।

জানা যায়, ফজরের নামাজের পর মহাসড়ক দিয়ে হাঁটছিলেন হারুন। এ সময় হঠাৎ দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ সময় আহত হয়েছেন নূরুল ইসলাম নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক।

নান্দাইল হাইওয়ে থানার ওসি স্নেহাংসু বিকাশ সরকার জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ