• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম:
৮ মাসে ৩০০ কোটি টাকা পরিশোধ করল সোনালী লাইফ ইন্সুইরেন্স মালয়েশিয়ায় তাকাফুল ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণে বেঙ্গল ইসলামি লাইফ জামিন পেলেন বিদিশা গ্রাহকসেবাকে আরও সহজ করতে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্সের নতুন উদ্যোগ সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ বিশ্বসুন্দরীর খেতাব জিতলেন জোহেইরি মোলা সিলেটে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

মধ্যরাতে গাজায় ইসরায়েলের হামলা, নিহত ২০

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ মধ্যরাত থেকে ভোর পর্যন্ত গাজায় হামলা চালিয়ে অন্তত ২০ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

যুদ্ধবিরতি উপেক্ষা করে গত ১৮ মার্চ গাজায় নতুন করে ধ্বংসযজ্ঞ শুরু করেছে নেতানিয়াহু বাহিনী। মার্কিন মদদে সেই হামলায় এখন পর্যন্ত প্রায় ৭০০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অন্তত ৪০০ জন নারী ও শিশু। হামাসের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও হামলায় নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর আগ্রাসন শুরুর পর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা ৫০ হাজার ৩৩ জনে পৌঁছেছে। এদের মধ্যে কেবল শিশুই ১৭ হাজার। সেইসঙ্গে আহত হয়েছেন ১ লাখ ১৩ হাজার ২৭৪ জন।

এ ছাড়া দখলদারদের হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি আগ্রাসনে লাখ লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ