• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম:
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে মিলবে প্রণোদনা, গ্রিডে ইউনিটপ্রতি ১০.৫০ টাকা হঠাৎ খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক- অনিয়মে তাৎক্ষণিক ব্যবস্থা সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাথে জেনিথ ইসলামী লাইফের সিইও’র সাক্ষাৎ মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ১০ পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী জেনিথ ইসলামী লাইফের বীমায় অন্তর্ভুক্ত বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর দুই বছরের মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৪২ গ্রেপ্তার

ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান

Un24admin
আপডেটঃ : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

দেশের বিভিন্ন জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটে এই কম্পন টের পান মানুষ। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২।

ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকা থেকে প্রায় ১০ কিলোমিটার পূর্বে। ভূমিকম্পের কেন্দ্রস্থলের অবস্থান ছিল ২৬ দশমিক ৪৭০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২ দশমিক ৪৩৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল প্রায় ৪২ কিলোমিটার। আসামের গুয়াহাটি শহর থেকে এর কেন্দ্রস্থলের দূরত্ব ছিল প্রায় ৮৮ কিলোমিটার।

এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভোরের দিকে হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ