• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম:
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে মিলবে প্রণোদনা, গ্রিডে ইউনিটপ্রতি ১০.৫০ টাকা হঠাৎ খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক- অনিয়মে তাৎক্ষণিক ব্যবস্থা সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাথে জেনিথ ইসলামী লাইফের সিইও’র সাক্ষাৎ মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ১০ পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী জেনিথ ইসলামী লাইফের বীমায় অন্তর্ভুক্ত বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর দুই বছরের মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৪২ গ্রেপ্তার

ব্রিটেনের রাজা চার্লস ক্যান্সারে আক্রান্ত

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

আনলিমিটেড ডেস্ক নিউজঃ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এটি প্রোস্টেট ক্যান্সার নয় তবে সম্প্রতি চিকিৎসা নেওয়া সময় রাজার ক্যান্সার ধরা পড়েছে। তবে ঠিক কী ধরণের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন রাজা চার্লস- সেই সম্পর্কে কোনো তথ্য দেয়নি বাকিংহাম প্যালেস।

দেশটির স্থানীয় সময় গতকাল সোমবার রাজার নিয়মিত চিকিৎসা পরীক্ষার পরেই বাকিংহাম প্যালসের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

এক বিবৃতিতে বলা হয়, রাজা চার্লস তার চিকিৎসার জন্য ইতিবাচক আছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব পুরোপুরি দায়িত্বে ফেরার জন্য উন্মুখ।
তবে জনসমাগমে রাজা এখন আর আসবেন না বলে বিবৃতিতে বলা হয়েছে।

এছাড়া রাজা চার্লসের ক্যান্সার কোন স্তরে আছে তা নিয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

রাজা চার্লসের ক্যান্সারে আক্রান্তের খবর প্রকাশের পরেই তার সুস্থতা কামনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি এক্সে বলেছে, পুরো দেশ রাজার সুস্থতা প্রার্থনা করবে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটিশ সিংহাসনে আরোহণ করেন রাজা তৃতীয় চার্লস। তার বয়স এখন৭৫ বছর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ