• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

বেক্সিমকোর শ্রমিকদের পাওনা দেয়া হবে শেয়ার বিক্রি করে: শ্রম উপদেষ্টা

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
বেক্সিমকোর শ্রমিকদের পাওনা দেয়া হবে শেয়ার বিক্রি করে: শ্রম উপদেষ্টা

আনলিমিটেড নিউজ ডেস্কঃ শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিটিক্যাল ও শাইনপুকুর সিরামিকসের শেয়ার বিক্রি করে শ্রমিকদের পাওনা সাড়ে পাঁচশত কোটি টাকা পরিশোধ করা হবে।


মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে বেক্সিমকো নিয়ে উপদেষ্টাদের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শ্রমিকদের বেতন-ভাতা দেয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির চেয়েও বেক্সিমকোর ঋণ জালিয়াতির ঘটনা বড়। বেক্সিমকো গ্রুপের ঋণ প্রায় ৪০ হাজার কোটি টাকা।

তিনি আরও বলেন, গ্রুপটি কীভাবে এতো ঋণ পেয়েছে তা তদন্ত করে দেখতে হবে। এই ঋণ দেয়ার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ