• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর মৃত্যুতে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর বাস ভাড়া বাড়াল সরকার কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন চার মাসেই চেলসি থেকে বিদায় রসেনিয়রের অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি হয়নি প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের বাজেট পাঁচ গুণ কমলো, জনপ্রতি নির্ধারণ ১৫০ টাকা প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের পরিস্থিতি যাই হোক না কেন, শেষ পর্যন্ত আপনি একা: অমিতাভ

বুয়েটে আজও ক্লাস-পরীক্ষা বর্জন

Un24admin
আপডেটঃ : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
বুয়েটে আজও ক্লাস-পরীক্ষা বর্জন
বুয়েটে আজও ক্লাস-পরীক্ষা বর্জন

আনলিমিটেড নিউজঃ ৬ দফা দাবিতে তৃতীয় দিনের মতো আজও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা৷ সোমবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সরেজমিন বুয়েট ক্যাম্পাসে দেখা যায়, পুরো ক্যাম্পাস একেবারেই ফাঁকা। শিক্ষার্থীদের আনাগোনা নেই।

সরেজমিন দেখা গেছে, সকাল থেকে ক্যাম্পাস একেবারেই ফাঁকা৷ ক্লাসে কোনো শিক্ষার্থী আসে নেই। গত তিন দিন ধরে এই অবস্থা৷ দুই-এক জন শিক্ষার্থীকে দেখা গেলেও তারা ব্যক্তিগত কাজে এসেছেন বলে জানান। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা রয়েছে। দাফতরিক কাজসমূহ যথারীতি চলছে৷

এর আগে গত ২৮ মার্চ রাতে বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের প্রবেশকে ঘিরে পরদিন (২৯ মার্চ) দুপুর থেকে ৬ দফা দাবিতে আন্দোলন শুরু করে সাধারণ শিক্ষার্থীরা৷ আন্দোলনের কর্মসূচি হিসেবে গত শনিবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা৷

গত ২৮ মার্চ মধ্যরাতে ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে ২১তম ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বির হলের সিট বাতিল করে বুয়েট প্রশাসন৷ এদিকে বুয়েট ক্যাম্পাসে নিয়মতান্ত্রীক ছাত্ররাজনীতি চালুর দাবিতে রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে ছাত্রলীগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ