• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম

Un24admin
আপডেটঃ : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
ফাইল ছবি

আনলিমিটেড নিউজ ডেস্কঃ বিশ্ববাজারে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত এক সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ১০০ ডলার বেড়ে গেছে। এতে স্বর্ণের দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এখন বিশ্ববাজারে এক আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৮০০ ডলার ছুঁইছুঁই।

তবে বিশ্ববাজারে স্বর্ণের দাম যে হারে বেড়েছে, দেশের বাজারে সেই হারে বাড়েনি। ফলে দেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশ্ববাজারের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহে লেনদেন শুরু হওয়ার আগে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ২ হাজার ৭০০ ডলার। সেখান থেকে দফায় দফায় দাম বেড়ে ২২ জানুয়ারি লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৭৫০ ডলারে উঠে যায়।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) দায়িত্বশীল এক সদস্য জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর সুদের হার কমানোর কথা বলেছেন। এ ছাড়া বিভিন্ন নীতি তিনি গ্রহণ করেছেন। এসব কারণেই বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে। গত এক সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ১০০ ডলার বেড়ে গেছে। সাম্প্রতিক সময়ে এক সপ্তাহে স্বর্ণের এত দাম বাড়েনি।

এর পরিপ্রেক্ষিতে সেদিন বৈঠক করে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি। পর দিন ২৩ জানুয়ারি থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হয়।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সব চেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯৮৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৪২৬ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯০১ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৪ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ১ লাখ ১৫ হাজার ৭১৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৮৮ টাকা বাড়িয়ে ৯৫ হাজার ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে দেশের বাজারে এই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ