• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বাবা-ভাইসহ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

বিয়ে না করে জমজ সন্তানের মা হতে যাচ্ছেন ভাবনা

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ অভিনেত্রী ও নৃত্যশিল্পী ভাবনা রামান্না। কন্নড় সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী রূপালি জগতে ভাবনা নামেই পরিচিত। ব্যক্তিগত জীবনে এখনো অবিবাহিত ৪০ বছর বয়সি এই অভিনেত্রী। এবার এই অভিনেত্রী জানালেন- জমজ সন্তানের মা হতে যাচ্ছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বেবি বাম্পের কয়েকটি ছবি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে মা হতে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভাবনা। আইভিএফ (ইন-ভিট্রো ফার্টিলাইজেশন) পদ্ধতিতে সন্তান জন্ম দিতে যাচ্ছেন। উচ্ছ্বসিত ভাবনা বলেন, ‘নতুন অধ্যায়, নতুন ছন্দ। আমি কখনো কল্পনাও করিনি এই কথা বলতে পারব। কিন্তু এখন আমি ৬ মাসের অন্তঃসত্ত্বা। জমজ সন্তান আসছে। আমি কৃতজ্ঞ।’

এ বয়সে মা হওয়ার বিষয়ে ভাবনা বলেন, ‘আমার বয়স যখন ২০ এবং ৩০ বছর, তখন মাতৃত্ব নিয়ে ভাবিনি। যখন আমার বয়স ৪০, তখন ইচ্ছাটা অপ্রতিরোধ্য হয়। কিন্তু অবিবাহিত নারী, সুতরাং এই যাত্রা সহজ নয়। অনেক আইভিএফ ক্লিনিক আমাকে ফিরিয়ে দেয়।’

পরের ঘটনা বর্ণনা করে ভাবনা বলেন, ‘তারপর আমি ডা. সুষমার সঙ্গে দেখা করি। কোনো ভাবনাচিন্তা ছাড়াই তিনি আমাকে স্বাগত জানান। তার সহযোগিতায় এবং প্রথম প্রচেষ্টাতেই গর্ভধারণ করি।’

এই সিদ্ধান্তের ব্যাপারে পরিবারের পুরো সমর্থন পেয়েছেন ভাবনা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমার বাবা, ভাই-বোনেরা ভালোবাসার সঙ্গে আমার পাশে দাঁড়িয়েছে। কেউ কেউ আমার এই পছন্দ নিয়ে প্রশ্ন তুলেছিলেন- কিন্তু আমি জানতাম, আমি প্রস্তুত ছিলাম।’

অনাগত সন্তানদের পিতৃপরিচয় নিয়ে ভাবনা বলেন, ‘আমার সন্তানদের বাবা থাকবে না এটা ঠিক। কিন্তু আমার বাড়িতে শিল্প-সংস্কৃতি, সংগীত এবং সীমাহীন ভালোবাসা নিয়ে বড় হবে। তারা মানুষ হিসেবে দয়ালু, আত্মবিশ্বাসী হবে। তারা যেখান থেকে এসেছে, তা নিয়ে গর্বিত হয়ে বেড়ে উঠবে।’

অবিবাহিত হয়েও মা হওয়ার সিদ্ধান্ত কোনো বিদ্রোহ নয়। ভাবনার ভাষায়, ‘আমি কোনো বিদ্রোহ করার জন্য এই পথ বেছে নিইনি। আমি আমার সত্যকে সম্মান করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। যদি আমার গল্প একজন নারীকেও নিজের উপর বিশ্বাস রাখতে অনুপ্রাণিত করে, তাহলে সেটাই যথেষ্ট। খুব শিগগির দুটি ছোট্ট আত্মা আমাকে ‘আম্মা’ বলে ডাকবে- এটাই সবকিছু।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ