• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের দেখতে গেলেন বিমানমন্ত্রী

Un24admin
আপডেটঃ : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্টের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার ঘটনায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করেছে বিভিন্ন দেশের এয়ারলাইন্স। এ অবস্থায় হযরত বিপাকে পড়েন আগে থেকে আসা মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা এসব যাত্রীদের সঙ্গে দেখা করতে বিমানবন্দরে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। তারা টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন।

বিকেলে ফ্লাইট বন্ধ হওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন মধ্যপ্রাচ্যগামী হাজার হাজার যাত্রী। সেসব যাত্রীদের এখন অনেকে কি করবেন, কোথায় থাকবেন তা সিদ্ধান্ত নিতে পারছেন না।

হাজার হাজার আটকে পড়া যাত্রীদের অধিকাংশই মধ্যপ্রাচ্যে কাজের জন্য যাচ্ছেন। কিন্তু হঠাৎ করে ফ্লাইট স্থগিত হওয়ায় তারা এখন বড় বিপাকে পড়েছেন।

এদিকে এয়ারলাইন্সগুলোকে ফ্লাইট স্থগিত হওয়ায় সব যাত্রীদের জন্য করণীয় কি তার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে-ফ্লাইট বাতিল বা বিলম্ব সংক্রান্ত তথ্য যাত্রীদের এসএমএস, ই-মেইল ও কল সেন্টারের মাধ্যমে অগ্রিমভাবে অবহিত করতে হবে।

সংশ্লিষ্ট এয়ারলাইন্সের স্টাফদের বিমানবন্দরে উপস্থিত থেকে যাত্রীদের প্রয়োজনীয় তথ্য প্রদান ও দিকনির্দেশনা নিশ্চিত করতে হবে।

পুনঃনির্ধারিত ফ্লাইট সংক্রান্ত স্পষ্ট ও সমন্বিত তথ্য প্রদান নিশ্চিত করতে হবে, যাতে অপ্রয়োজনীয় ভোগান্তি পরিহার করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ