• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম:
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে মিলবে প্রণোদনা, গ্রিডে ইউনিটপ্রতি ১০.৫০ টাকা হঠাৎ খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক- অনিয়মে তাৎক্ষণিক ব্যবস্থা সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাথে জেনিথ ইসলামী লাইফের সিইও’র সাক্ষাৎ মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ১০ পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী জেনিথ ইসলামী লাইফের বীমায় অন্তর্ভুক্ত বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর দুই বছরের মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৪২ গ্রেপ্তার

বিপুল ভোটে জয়ী পুতিন

Un24admin
আপডেটঃ : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
বিপুল ভোটে জয়ী পুতিন
বিপুল ভোটে জয়ী পুতিন

আনলিমিটেড ডেস্ক নিউজঃ ফের রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন। আনুষ্ঠানিক ফল ঘোষণা না হলেও বুথ ফেরত জরিপে বিপুল ভোটে জয়ী পুতিন।

তিন দিনের ভোট শেষে স্থানীয় সময় রোববার বুথ ফেরতের তথ্য প্রকাশ করে সরকারি সংস্থা ভিটিএসআইওএম।

জরিপে প্রায় ৮৭ শতাংশ ভোট পেয়েছেন পুতিন। এ জয়ের মধ্য দিয়ে রাশিয়ার ২শ’ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকতে যাচ্ছেন ৭১ বছর বয়সী পুতিন।

জয়ের পর পশ্চিমা বিশ্বকে উদ্দেশ্য করে কড়া বার্তা দেন পুতিন। বলেন, রাশিয়ার সঙ্গে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সরাসরি সংঘাতের অর্থ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনা।

রুশ গোয়েন্দা সংস্থা কেজিবির সাবেক এই কর্মকর্তা ১৯৯৯ সালের প্রথম ক্ষমতায় আসেন। এরপর থেকে ধারাবাহিকভাবে রাশিয়ার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন তিনি।

এদিকে, পুতিনের জয়ের সমালোচনা করেছে পশ্চিমা বিভিন্ন দেশ। এই নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হয়নি বলে মন্তব্য করেছে জার্মানি। অপরদিকে যুক্তরাষ্ট্র বলেছে, পুতিন তাঁর রাজনৈতিক বিরোধীদের কারাগারে বন্দী করে রেখেছেন, আর অন্যদের তাঁর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াতে বাধা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ