• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম:
আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারাল রিয়াল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন নাসীরুদ্দীন একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের ‘পোষা কুকুর’: ছাত্রদল নেতা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী বিকেলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা রাতেই মৃত্যু সবুজবাগে ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে কাতার প্রবাসী যুবক খুন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ পদত্যাগ করলেন ৫ আইন কর্মকর্তা

বিএনপি নেতাকে গুলি করে হত্যা

Un24admin
আপডেটঃ : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

যশোর শহরে আলমগীর হোসেন নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের শংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর শংকরপুর ইসাহাক সড়ক এলাকার ইন্তাজ চৌধুরীর ছেলে ও যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় শংকরপুর এলাকায় অবস্থান করছিলেন আলমগীর হোসেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি নয়ন কাউন্সিলরের অফিসের সামনে পৌঁছায়। এ সময় অজ্ঞাতপরিচয় একদল দুর্বৃত্ত তার মাথায় গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্র জানায়, মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই আলমগীর হোসেনের মৃত্যু হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ জানান, খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা এবং কী উদ্দেশে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ