• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

বিএনপির মিডিয়া সেল থেকে কাদের গণিকে অব্যাহতি

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
বিএনপির মিডিয়া সেল থেকে কাদের গণিকে অব্যাহতি

আনলিমিটেড রাজনীতি ডেস্কঃ বিএনপির মিডিয়া সেলের সদস্যপদ থেকে সাংবাদিক কাদের গণি চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি মিডিয়া সেলের সদস্য কাদের গণি চৌধুরীকে দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সেলের সদস্যপদ ও সেলের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে, কাদের গণি চৌধুরী বিএনপির সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব হিসেবে এখনও বহাল আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ