• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

বাস-সিএনজি সংঘর্ষে শিল্পী পাগল হাসানসহ নিহত ২

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড নিউজঃ সুনামগঞ্জের ছাতকে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সঙ্গীত শিল্পী ও গীতিকার পাগল হাসানসহ দুইজন নিহত। এ ঘটনায় সিএনজির চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে সুনামগঞ্জের ছাতকের সুরমা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে পাগল হাসানসহ ছাত্তার নামের আরও একজন মারা যান।

নিহত পাগল হাসান সুনামগঞ্জের ছাতক উপজেলার মুক্তির গাঁও শিমুলতলা গ্রামের দিলসাদ মিয়ার ছেলে এবং একই গ্রামের আহাদ আলীর ছেলে আব্দুস ছাত্তার।

পুলিশ সূত্রে জানা যায়, সিএনজিটি যাত্রী নিয়ে দোয়ারাবাজার থেকে আসছিল। খালি বাসটি গোবিন্দগঞ্জ থেকে ছাতক যাচ্ছিলো। পথে সুরমা ব্রিজ এলাকায় সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় পাগল হাসানসহ আরও একজন ঘটনাস্থলে মারা যান। অন্য ৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ শাহ আলম।

ছাতক ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জালাল আহমদ বলেন, ঘটনাস্থলেই পাগল হাসানসহ আরেকজন মারা যান। বাকী ৩ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ