• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

বাবা হারালেন পিয়া জান্নাতুল

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ মডেল-অভিনেত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার বাবা মাহমুদ হাসান চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৩ জুন) সন্ধ্যায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পিয়া জান্নাতুলের ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বাবার মৃত্যুর খবরে ইতোমধ্যে খুলনার উদ্দেশে রওনা দিয়েছেন অভিনেত্রী। সেখানেই তার বাবার জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

পিয়া জান্নাতুলের পরিবারের পক্ষ থেকে অভিনেত্রীর বাবার রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।

জানা গেছে, খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মাহমুদ হাসান চৌধুরী। রোববার তার গলব্লাডারে অপারেশন হয়। আজ সন্ধ্যায় সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, ২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন পিয়া। এরপর কর্মজীবন শুরু করেন র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে ২০০৮ সালে। ফ্যাশন মডেল হিসেবে পাশাপাশি একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন।

২০১২ সালে ‘চোরাবালি’ সিনেমা অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। অভিনয় ছাড়াও আইন পেশার সঙ্গেও যুক্ত আছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ