• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই পক্ষের সংঘর্ষে নারী শিশুসহ আহত অন্তত ১৭ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুললেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন অপ্রতিম হত্যাকাণ্ডে কোন আইনজীবী আসামিদের পক্ষে দাড়াবেন না পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাণীশংকৈলে যুবদলের মিছিল জেল-গ্রেপ্তারের ঝুঁকি মেনেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্রতিমন্ত্রী “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?”

বাবার পর ছেলের হাতেও বিশ্বকাপ, বিরল নজির মার্শের

Un24admin
আপডেটঃ : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজ ডেস্ক: বাবা-ছেলের ক্রিকেট খেলার ঘটনা একেবারে বিরল নয়। তবে বাবা-ছেলে দুজনই বিশ্বকাপ জিতেছেন, এমন সৌভাগ্য কয়টা পরিবারের হয়? মার্শ পরিবার সেই বিরল নজিরের সাক্ষী হলো, ক্রিকেট ইতিহাসে প্রথমবার।

অস্ট্রেলিয়ার বর্তমান দলে গুরুত্বপূর্ণ সদস্য অলরাউন্ডার মিচেল মার্শ। তার বাবা জিওফ মার্শও একটা সময় ছিলেন অসি দলের গুরুত্বপূর্ণ সদস্য। দেশের হয়ে ৫০টি টেস্ট এবং ১১৭টি ওয়ানডে খেলেছেন এই ওপেনার।

১৯৮৭ সালে জিওফ মার্শ দেশের হয়ে জিতেছিলেন ওয়ানডে বিশ্বকাপ। তার ছেলে মিচেল মার্শ ২০২৩ সালে জিতলেন ওয়ানডে বিশ্বকাপ।

কাকতালীয় ব্যাপার হলো, পিতা-পুত্র দুজনেরই বিশ্বকাপ জয় ভারতের মাটিতে। ৩৬ বছর আগে কলকাতার ইডেন গার্ডেনসে ইংল্যান্ডকে হারিয়ে ট্রফি উদযাপন করেছিলেন জিওফ মার্শ।

এবার তার ছেলে মিচেল মার্শ সেই ভারতেরই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ট্রফি উদযাপন করলেন। এবার অস্ট্রেলিয়া শিরোপা জিতলো ঘরের মাঠেরই ভারতকে হারিয়ে।

বাবা-ছেলের বিশ্বকাপ জয়ের কীর্তিতে অবশ্য ২০২১ সালেই নাম উঠিয়েছিলেন জিওফ মার্শ আর মিচেল মার্শ। সে বছর দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া, মিচেল মার্শ ওই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

তবে ওয়ানডে বিশ্বকাপ জয়ের কীর্তিতে বাবার সঙ্গে নাম লেখানোর স্বপ্নটা এবারই পূরণ হলো মিচেল মার্শের। এক জীবনে আর কী চাই!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ