• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই পক্ষের সংঘর্ষে নারী শিশুসহ আহত অন্তত ১৭ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুললেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন অপ্রতিম হত্যাকাণ্ডে কোন আইনজীবী আসামিদের পক্ষে দাড়াবেন না পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাণীশংকৈলে যুবদলের মিছিল জেল-গ্রেপ্তারের ঝুঁকি মেনেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্রতিমন্ত্রী “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?”

বাউন্ডারিতে ব্যাট ভাঙলেন গেইল!

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজ ডেস্ক: ক্রিস গেইল আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন বেশ আগেই। তবে এখনো খেলে যাচ্ছেন বিভিন্ন দেশের ঘরোয়া ক্রিকেট। বয়সের ঘর ৪৪-এর কোটা পার করলেও তার ব্যাটের ধার আছে আগের মতোই। আরেকবার সেটা দেখালেন ‘ইউনিভার্স বস’। বাউন্ডারি হাঁকাতে গিয়ে ব্যাটই ভেঙে ফেলেছেন তিনি।

ঘটনা ঘটে লিজেন্ডস লিগ ক্রিকেটে। টুর্নামেন্টে বুধবার (২২ নভেম্বর) গুজরাট জায়ান্টসের হয়ে ভিলওয়ারা কিংসের বিপক্ষে ইনিংস শুরু করতে নামেন তিনি। ইনিংসের ষষ্ঠ ওভারেই ঘটে এই ঘটনা। ওই ওভারে রায়ান সাইডবটমকে টানা দুটি ছক্কা ও তিনটি চার মারেন তিনি।

ওভারের চতুর্থ বলে এক্সট্রা কাভারের ওপর দিয়ে তুলে মারেন গেইল। বলের সঙ্গে ব্যাটের সংযোগ হওয়ার পরপরই হাতল থেকে ভেঙে যায় ব্যাট। ততক্ষণে অবশ্য বল পার হয়ে যায় বাউন্ডারির সীমানা। পরে ড্রেসিংরুমের দিকে তাকিয়ে নতুন ব্যাট চান ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই তারকা। ওই মুহূর্তেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ম্যাচে ২৭ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন গেইল। যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১৯২.৫৯। ইনিংসে আটটি চারের সঙ্গে মারেন দুটি ছক্কাও। ম্যাচটি শেষ পর্যন্ত ৩ রানে জিতে যায় গেইলদের গুজরাট। ১৭২ রানের পুঁজি নিয়ে ভিলওয়ারাকে ১৬৯ রানে থামিয়ে দেয় তার দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ