• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর মৃত্যুতে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর বাস ভাড়া বাড়াল সরকার কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন চার মাসেই চেলসি থেকে বিদায় রসেনিয়রের অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি হয়নি প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের বাজেট পাঁচ গুণ কমলো, জনপ্রতি নির্ধারণ ১৫০ টাকা প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের পরিস্থিতি যাই হোক না কেন, শেষ পর্যন্ত আপনি একা: অমিতাভ

বাংলাদেশের সব অগ্রযাত্রার মূল নিয়ামক স্বাধীনতা: ধর্মমন্ত্রী

Un24admin
আপডেটঃ : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
বাংলাদেশের সব অগ্রযাত্রার মূল নিয়ামক স্বাধীনতা: ধর্মমন্ত্রী
বাংলাদেশের সব অগ্রযাত্রার মূল নিয়ামক স্বাধীনতা: ধর্মমন্ত্রী

আনলিমিটেড নিউজঃ ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশের সব অগ্রযাত্রার মূল নিয়ামক স্বাধীনতা। স্বাধীনতার ৫৩ বছরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বব্যাপী উন্নয়নের রোল মডেল। বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ বাংলাদেশ।

বুধবার ঢাকার আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মো. ফরিদুল হক খান বলেন, মহান স্বাধীনতার ৫৪ বছরে পদার্পন করেছে দেশ। বিগত ৫৩ বছরে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। দারিদ্র্য ও অতি দারিদ্র্যের হার কমেছে। শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোর প্রভূত উন্নয়ন ঘটেছে। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমেছে। নারীর ক্ষমতায়নে বিশ্বের প্রথম সারির দেশ বাংলাদেশ। দেশের ভূমিহীন ও গৃহহীন বিশাল একটি জনগোষ্ঠীকে পুনর্বাসন করা হয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু, কর্ণফুলী টানেল ও মেট্রোরেল নির্মাণ করা হয়েছে।

তিনি আরো বলেন, আমরা মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি, সাবমেরিনের গর্বিত মালিক হতে পেরেছি। পায়রা গভীর সমুদ্র বন্দর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ এগিয়ে যাচ্ছে।

ধর্মমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫৪ বছরে আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা তৈরি হয়েছে পঁচাত্তরের ১৫ আগস্ট। বিশ্ব ইতিহাসের নৃশংস ও জঘন্যতম হত্যাকাণ্ডের মাধ্যমে প্রায় সপরিবারে স্বাধীনতার মহানায়ককে হত্যা করা হয়েছে। যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন, তাহলে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা আরো বেগবান হতো। সিঙ্গাপুর-মালয়েশিয়াকে টপকে যেতে পারতো বাংলাদেশ।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপ‌স্থিত ছি‌লেন ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ফজলুর রহমান, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক এএসএম শফিউল আলম তালুকদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ