• রবিবার, ৩১ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

বরিশালে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর

Un24admin
আপডেটঃ : শনিবার, ১০ মে, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃঃ বরিশালে পপুলার লাইফ ইনস্যুরেন্স-এর বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ মে ২০২৫ ইং শুক্রবার বরিশাল অঞ্চলে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর উদ্যোগে বীমা দাবির চেক হস্তান্তর এবং ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম-এর সভাপতি এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন-এর কার্যনির্বাহী সদস্য জনাব বি. এম. ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব বি. এম. শওকত আলী।

এছাড়াও অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বরিশাল অঞ্চলের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সভায় বীমা দাবিকারীদের মাঝে চেক বিতরণ করা হয় এবং কোম্পানির ব্যবসা সম্প্রসারণ ও উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ