• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান

‘বরবাদ’ আমার সব ছবিকে ছাপিয়ে যাবে: শাকিব খান

Un24admin
আপডেটঃ : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
‘বরবাদ’ আমার সব ছবিকে ছাপিয়ে যাবে: শাকিব খান
‘বরবাদ’ আমার সব ছবিকে ছাপিয়ে যাবে: শাকিব খান

আনলিমিটেড নিউজ ডেস্কঃ মেহেদী হাসান হৃদয় পরিচালিত শাকিব খানের পরবর্তী সিনেমা ‘বরবাদ’। বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ছবির প্রথম পোস্টার প্রকাশ করা হয়। ২০২৫ সালের ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।

শাকিব খান বলেন, সিনেমাটি আমার সব ছবিকে ছাপিয়ে যাবে। একটা সময় বলেছিলাম, আমাদের দেশের সিনেমা আন্তর্জাতিকভাবে রিলিজ হবে হলিউড, বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের ৭টি মহাদেশে মুক্তি পায়। এর আগে প্রিয়তমার ভালোবাসা পেয়েছি, তুফানি করেছি। বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। সেদিন আর বেশি দূরে নয়, আমাদের ছবি ১০০-২০০ কোটির ক্লাবেও যাবে।

ঢাকাই সিনেমার মেগা স্টার শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’ এর শুটিং শুরু হয়েছিল গত ২০ অক্টোবর। সিনেমাটির বেশিরভাগ শুটিং মুম্বাইতে হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, পূজা চেরি, শবনম ফারিয়া, দিঘীসহ অনেকেই। শাকিব খান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগরসহ অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ