• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

বন্যার্ত ৭৭৯ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

Un24admin
আপডেটঃ : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
বন্যার্ত ৭৭৯ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস
বন্যার্ত ৭৭৯ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

আনলিমিটেড ন্যাশনাল ডেস্কঃ বন্যাদুর্গত এলাকার বিভিন্ন জেলা থেকে মোট ৭শ’ ৭৯ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এরমধ্যে ৫ জন গর্ভবতী নারী ও ১৯ জন বৃদ্ধ-বৃদ্ধা রয়েছেন।

ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার রাতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশের বন্যাকবলিত এলাকা ও সেখানকার উদ্ধারকাজ পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন।

ফায়ার সার্ভিসের কর্মীরা ফেনী জেলা থেকে ২৮৭ জন, কুমিল্লা জেলা থেকে ১৬৪ জন, চট্টগ্রাম জেলা থেকে ১১৫, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ১১২, নোয়াখালী জেলা থেকে ১৩ জন, খাগড়াছড়ি জেলা থেকে ২৩ জন, চাঁদপুর জেলা থেকে ৬ জন, মৌলভীবাজার জেলা থেকে ৫০ জন, লক্ষ্মীপুর জেলা থেকে ৯ জনকে উদ্ধার করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২১ আগস্ট থেকে ২৩ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত দুর্গত এলাকার বিভিন্ন স্থানে আটকে পড়া ৭৭৯ জন নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করেছে ফায়ার সার্ভিস।

মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও সবশেষ পরিস্থিতি পর্যবেক্ষণকালীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্ধার কাজের নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেইনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ৯টি টিম বন্যা দুর্গত এলাকায় উদ্ধার কাজ ও ত্রাণ সামগ্রী বিতরণের কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ