• শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

বড় জয় ম্যানসিটির

Un24admin
আপডেটঃ : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
বড় জয় ম্যানসিটির
বড় জয় ম্যানসিটির

আনলিমিটেড নিউজ ডেস্কঃ গত অক্টোবরের শেষ দিকেও প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে উঠেছিল ম্যানচেস্টার সিটি। তারপর এক ব্যর্থতায় একরকম শিরোপার লড়াই থেকে ছিটকেই গেছে সিটিজেনরা। অবশেষে যেন ছন্দ ফিরে পেতে শুরু করেছে তারা। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা সিটি অক্টোবরের পর টানা দুই ম্যাচে জয় পেলো

২০২৫ সালে নিজেদের প্রথম ম্যাচ ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়েছে সিটি। আগের লিগ ম্যাচে লেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছিল আকাশী-নীলরা। এর মধ্য দিয়ে বছরের শুরুটা দারুণ করলো ম্যানচেস্টার সিটি। আর মৌসুমের বাকি অর্ধেকটা ভালো করার ইঙ্গিত দিয়েছে পেপ গার্দিওলার দল।

শনিবার রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে জোড়া গোল করেছেন ম্যানসিটি তারকা আরলিং হালান্ড।

২০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের টেবিলের ষষ্ঠ স্থানে আছে সিটি। দুই ম্যাচ হাতে থাকা লিভারপুল থেকে এখনো ১১ পয়েন্ট পিছিয়ে গার্দিওলার দল। ১৮ ম্যাচের টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৪৫। ম্যানসিটির সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ওয়েস্টহ্যামের অবস্থান ১৩তম।

ম্যানসিটির ৩টি গোলেই অবদান রাখেন সাভিনহো। ১০ মিনিটে ওয়েস্টহ্যামের আত্মঘাতী গোলেও নাম জড়িয়ে ছিল ব্রাজিলিয়ান এই তারকার। ৪২ ও ৫৫ মিনিটে আকাশী-নীলদের ২টি গোলে অ্যাসিস্ট করেন সাভিনহো। ২টি গোলই করেন হালান্ড। গত সেপ্টেম্বরের পর এই প্রথম প্রিমিয়ার লিগে জোড়া করলেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড।

সিটির শেষ গোলে সহায়তা করেন কেভিন ডি ব্রুইনা। ৫৮ মিনিটের বেলজিয়ান তারকার অ্যাসিস্টে গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন। এতে ম্যানসিটি এগিয়ে যায় ৪-০ গোলে। ৭১ মিনিটে ওয়েস্টহ্যামের সান্ত্বনার একটি গোল করেন নিকলাম ফুলক্রুগ। শেষ বাশিঁর আগ পর্যন্ত ম্যাচের স্কোরলাইন বহাল থাকে ৪-১ তেই।

প্রিমিয়ার লিগের এই মৌসুমে এ নিয়ে মাত্র দ্বিতীয়বার কোনো ম্যাচে ৪ গোল করলো সিটি। এর আগে ইপসউইচের বিপক্ষে ৪-১ গোলে জিতেছিল গার্দিওলার দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ