• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
খামেনির শেষ বিদায়ে শোক মিছিল বিশ্বমঞ্চকে বিদায় জানালেন রোনালদো তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় রথযাত্রায় নিহতের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

Un24admin
আপডেটঃ : সোমবার, ৮ জুলাই, ২০২৪
বগুড়ায় রথযাত্রায় নিহতের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
বগুড়ায় রথযাত্রায় নিহতের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

আনলিমিটেড নিউজঃ বগুড়ায় রথযাত্রায় নিহতের কারণ অনুসন্ধানের জন্য বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে তদন্ত কমিটিকে।

বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট পি এস ইমরুল কায়েসকে আহ্বায়ক করে পুলিশ সুপারের প্রতিনিধি, নেসকো, ফায়ার সার্ভিস ও সিভিল সার্জনের প্রতিনিধি নিয়ে এই কমিটি গঠন করা হয়।

এদিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপ-পরিচালক ডা: আব্দুল ওয়াদুদ জানান, দুর্ঘটনা আহতদের মধ্যে আইসিইউতে থাকা ২ জনকে ঢাকায় পাঠোনো হয়ছে। শজিমেক হাসপাতালে এখনও ৩৮ জন চিকিৎসাধী আছে। ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ৫ জন ভর্তি ছিলেন। তার মধ্যে একজন মারা গেছে। অন্যরা অন্যত্র চিকিৎসা নিতে চলে গেছে। এ নিয়ে মোট আহত রোগীর সংখ্যা ৪২ জন।

রোববার বিকেল ৫টায় শহরের সেউজগাড়ীর ইসকন মন্দির থেকে জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধনের পর ইসকন মন্দির থেকে রথ টেনে নিয়ে কলেজ রোডে ওঠার পর পরই এ দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়। আহত হয় অনেকে।

নেসকো-১ এর নির্বাহী প্রকৌশলী আব্দুল মোন্নাফ জানান, সেখানে ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিল। নেসকো বৈদ্যুতিক খুঁটির তারের উচ্চতা ১২ মিটার। এর উপরে কোন ধাতব পদার্থের সাখে সংস্পর্স লাগলে দুর্ঘটনা ঘটবে।

তিনি জানান, রথের উচ্চাতা ১২ মিটারের। আর রথের উপরিভাগে লোহার কোন দণ্ড ছিল। এ ধাতব পদার্থে সংস্পর্শে এসে গোটা রথ বিদ্যুতায়িত হয়ে পড়ে। এই সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হতাহতের ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ