• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

ফেনীতে নিখোঁজের ১দিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ফেনীতে নিখোঁজের ১দিন পর জাবের রবিন (১০) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকালে স্থানীয়রা নিহতের বাড়ীর পাশে ডোবায় লাশ দেখে পুলিশকে খবর দিলে ফেনী মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

জাবের রবিন পাঁছগাছিয়া ইউনিয়নের নগরকান্দা গ্রামের পল্লী চিকিৎসক ওমর ফারুকের ছেলে ও চট্টগ্রাম বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণির যমুনা শাখার ছাত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, রবিন ঈদের ছুটিতে নিজ বাড়িতে আসে। বুধবার (১১ জুন) দুপুরে বাড়ীর আঙ্গিনায় বাই সাইকেল চালাতে গিয়ে নিখোঁজ হয় সে। পরে পরিবারের সদস্যরা সারাদিন তার খোঁজ না পেয়ে থানায় লিখিত নিখোঁজ ডায়েরি করেন। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাড়ীর পাশে ডোবায় লাশ দেখে পুলিশ কে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ