• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

প্রেসক্লাবের সামনে আওয়ামী লীগের লিফলেট বিতরণ

Un24admin
আপডেটঃ : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ জুলাই-আগস্টে স্বৈরাচারী শাসনের ফলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পালিয়ে যেতে হয় বাধ্য হয়ে। আর দেশের ক্লান্তিকালে দায়িত্ব নেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ। তবে প্রায় ক্ষমতা ছাড়ার ৬মাস পর রাজনৈতিক কর্মসূচি দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

দেশের বিভিন্ন স্থানে ছোট ছোট পোস্টার আকারে শেখ হাসিনাতে আস্থা, শেখ হাসিনা ফিরবে-বাংলাদেশ হাসবেসহ নানা ধরেন স্লোগানের বার্তা দিচ্ছে এর মাধ্যমে।

এদিকে আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। যেখানে আওয়ামী লীগের পক্ষে জনগণের দৃষ্টিভঙ্গীতে ইতিবাচক আকর্ষনের চেষ্টা করা হয়েছে।

তবে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে যেনো নিষিদ্ধ ছাত্রলীগের কোনো নেতাকর্মী রাজপথে নামতে না পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ