• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

প্রথম কেন্দ্রে ‌ড্র করল ট্রাম্প-কমলা, হাড্ডাহাডি লড়াইয়ে ঈঙ্গিত

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
প্রথম কেন্দ্রে ‌ড্র করল ট্রাম্প-কমলা, হাড্ডাহাডি লড়াইয়ে ঈঙ্গিত
প্রথম কেন্দ্রে ‌ড্র করল ট্রাম্প-কমলা, হাড্ডাহাডি লড়াইয়ে ঈঙ্গিত

আনলিমিটেড নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের একটি ছোট গ্রামে নির্বাচনের প্রথম প্রহরে ভোটগ্রহণ শুরু হয়। অল্প সময়ের মধ্যে ভোট শেষ করে গণনাও হয়ে গেছে। এবার সেখানে ড্র করেছেন কমলা হ্যারিস-ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের অন্যান্য অংশে সকাল থেক ভোট শুরু হলেও ডিক্সভিল নচ নামের এই গ্রামের একমাত্র ভোটকেন্দ্রটিতে গতকাল সোমবার রাত ১২টা (মঙ্গলবার) থেকেই ভোটগ্রহণ শুরু হয়। ওই গ্রামে ১০ জন ভোটারও নেই! খুব অল্প সময়ের মধ্যেই তা শেষ হয়ে ফলাফলও জানা হয়ে গেছে। তিনটি করে ভোট পেয়েছেন ট্রাম্প ও কমলা।

নিউ হ্যাম্পশায়ারের নির্বাচনী আইন মতে, কোনো আসনে অধিবাসীর সংখ্যা ১০০ জনের কম হলে তারা মধ্যরাত থেকে ভোটকেন্দ্র চালু রাখতে পারে। সকল নিবন্ধিত ভোটার তাদের নাগরিক দায়িত্ব পালন শেষ করলে ভোটগ্রহণ বন্ধ হয়। তাৎক্ষণিকভাবে গণনাও শেষ করে ফেলা হয়।

ইস্ট কোস্টের বেশিরভাগ ভোটকেন্দ্র খুলবে আজ স্থানীয় সময় সকাল ছয়টা বা সাতটায় (বাংলাদেশ সময় বিকেল পাঁচটা বা সন্ধ্যা ছয়টা)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ