• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

পুরান ঢাকায় জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

Un24admin
আপডেটঃ : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ পুরান ঢাকার মাহুতটুলিতে একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

সোমবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুরান ঢাকার মাহুতটুলিতে একতলা ভবনের জুতার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ৯টা ৫২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ