• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

পিছিয়ে গেল জাহ্নবীর সিনেমা

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড ডেস্ক নিউজঃ সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন চরিত্রে নিজেকে পর্দায় হাজির করে ভক্তদের চমকে দিচ্ছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। কখনো বিমানবাহিনীর ক্যাপ্টেনের রূপে, তো কখনো একদমই সাদামাটা রূপে হয়েছেন প্রশংসিত। এবার তিনি বড় পর্দায় হাজির হবেন নারী ক্রিকেটার চরিত্রে। সিনেমার নাম ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। ১৯ এপ্রিল এটি মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায়। দেওয়া হয় নতুন তারিখ।

দ্বিতীয়বারের মতো পর্দায় জুটি বাঁধলেন অভিনেতা জাহ্নবী কাপুর ও রাজকুমার রাও। একটি ক্রিকেট ড্রামা চলচ্চিত্রে জুটি বেঁধেছেন এ দুই তারকা। দুজনকেই দেখা যাবে নাম ভূমিকায়। মিস্টার অ্যান্ড মিসেস মাহির মুক্তির নতুন তারিখ ৩১ মে। ভারতীয় গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন প্রযোজক করণ জোহর।

তিনি বলেন, “কিছু সিনেমা ভালোলাগার সবকিছুর ঊর্ধ্বে। এমনই একটি গল্প হতে যাচ্ছে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। আমরা আশাবাদী এটি দর্শকদের হৃদয়ের সিনেমা হবে। তেমনই যত্ন নিয়ে নির্মাণ করা হয়েছে এটি। এবার আসি মুক্তির তারিখ ঘোষণায়। সিনেমাটি পূর্বের ঘোষিত তারিখে আমরা মুক্তি দিচ্ছি না। মুক্তির নতুন তারিখ ৩১ মে।”

‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ পরিচালনা করেছেন শরণ শর্মা, যিনি ২০২০ সালের চলচ্চিত্র ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ পরিচালনা করেছেন।

‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ প্রযোজনা করছেন ধর্ম প্রোডাকশনের হয়ে হিরু যশ জোহর, করণ জোহর এবং অপূর্ব মেহতা। জাহ্নবী কাপুর ও রাজকুমার রাও ছাড়া আরও অভিনয় করেছেন রাজেশ শর্মা, কুমুদ কুমুদ মিশ্রা, অভিষেক ব্যানার্জি, জারিন ওয়াহাব ইয়ামিনি দাস ও রাহুল সাহু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ