• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম:
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে মিলবে প্রণোদনা, গ্রিডে ইউনিটপ্রতি ১০.৫০ টাকা হঠাৎ খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক- অনিয়মে তাৎক্ষণিক ব্যবস্থা সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাথে জেনিথ ইসলামী লাইফের সিইও’র সাক্ষাৎ মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ১০ পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী জেনিথ ইসলামী লাইফের বীমায় অন্তর্ভুক্ত বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর দুই বছরের মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৪২ গ্রেপ্তার

পাকিস্তানের নির্বাচন কমিশন কার্যালয়ে বোমা হামলা

Un24admin
আপডেটঃ : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

আনলিমিটেড ডেস্ক নিউজঃ পাকিস্তানের করাচিতে নির্বাচন কমিশন কার্যালয় চত্বরে বোমা হামলা হয়েছে। হামলায় এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। খবর ডনের।

পুলিশের উপ-মহাপরিদর্শক সৈয়দ আসাদ রাজা বলেছেন, কিছু সন্ত্রাসী অফিসের পার্কিং এলাকায় বিস্ফোরক দ্রব্য সম্বলিত একটি প্লাস্টিকের ব্যাগ রেখেছিল। পরে, গাড়ি পরিষ্কারের দায়িত্বে থাকা একজন কর্মী এটি দেখতে পেয়ে আইনশৃঙ্খলাবাহিনীর কর্মকর্তাদের জানায়।

পুলিশ বলছে, বোমাটির ওজন প্রায় ৪শ’ গ্রাম এবং এটি একটি টাইম ডিভাইসের সাথে সংযুক্ত ছিল।

এদিকে, পুরো এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। জনসাধারণকে অন্য পথে চলাচলের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

নির্বাচন ঘিরে এরইমধ্যে উত্তাপ শুরু হয়েছে দেশটিতে। বিভিন্ন শহরে সহিংসতার ঘটনাও ঘটছে। জাতীয় নির্বাচনের আগে নিরাপত্তা নিয়ে নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)।

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় নির্বাচন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ