• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সেনাপ্রধানের শুভেচ্ছা বার্তা

Un24admin
আপডেটঃ : শনিবার, ৭ জুন, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশে-বিদেশে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর সকল অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, সকল পদবির সৈনিক, অসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং তাদের পরিবারবর্গকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শুক্রবার (০৬ জুন) এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।

ঈদুল আজহা উপলক্ষে দেওয়া বাণীতে সেনাবাহিনী প্রধান বলেন, ‘আনন্দঘন ও মহিমান্বিত এই দিন উপলক্ষ্যে আমি দেশে ও বিদেশে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর সকল অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, সকল পদবির সৈনিক, অসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং তাদের পরিবারবর্গকে জানাই আমার আন্তরিক ঈদ মোবারক।’

সেনাপ্রধান বলেন, ‘ঈদের এই পবিত্র দিনে আমি সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি সেইসব বীর সেনানীদের, যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা। আমি আরও স্মরণ করছি তাদের, যারা মাতৃভূমির অখণ্ডতা রক্ষায় পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন অভিযানে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের মর্যাদা বৃদ্ধির জন্য নিজেদের প্রাণ অকাতরে বিলিয়ে দিয়েছেন। আজকের এই মহান দিনে আমি সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

তিনি বলেন, আনন্দঘন এই দিনে পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় যে সকল সেনাসদস্য কর্তব্যের প্রয়োজনে পরিবার থেকে দূরে কর্মস্থলে অবস্থান করছেন এবং যারা বিভিন্ন শান্তিরক্ষা মিশনে বিদেশের মাটিতে দায়িত্ব পালন করছেন তাদের ও পরিবারবর্গকে জানাই আমার ঈদের আন্তরিক শুভেচ্ছা।

পবিত্র ঈদুল আজহার আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক আমাদের সামরিক জীবন উল্লেখ করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সেনাবাহিনীর প্রতিটি সদস্য ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হোক, সকলের মাঝে প্রতিষ্ঠিত হোক পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ মহান রাব্বুল আলামিনের নিকট এই কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ