ব্যাংক-বীমা ডেস্ক রিপোর্টঃ যশোর অঞ্চলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ০৯ মার্চ ২০২৬ ইং তারিখে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এম ইউসুফ আলী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি; প্রেসিডেন্ট, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম; এবং কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
এছাড়াও অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তরের পাশাপাশি ব্যবসা সম্প্রসারণ, সেবার মান উন্নয়ন এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।