• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

পঞ্চগড় সীমান্তে দালালসহ ৩ বাংলাদেশি আটক

Un24admin
আপডেটঃ : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ পঞ্চগড়ে সীমান্ত অতিক্রম করে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় এক দালালসহ তিন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ৭টা ১৫ মিনিটে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মুহুরীজোত সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

এদিন রাতে ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

আটকরা হলেন- ঠাকুরগাঁও জেলার সদরের আলমপুর গ্রামের মৃত নীলমোহন রায়ের ছেলে শ্রী নিতাই চন্দ্র রায় (৩৫) ও নিতাই চন্দ্র রায়ের মেয়ে শ্রী ভূমি রানী ওরফে শ্রেয়া (৭)। একই সময় সাদ্দাম (৩০) নামের এক দালালকে আটক করা হয়। সাদ্দাম পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের শিবচন্ডি গ্রামের মকবুল হোসেনের ছেয়ে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের মাগুরমারী বিওপির একটি চৌকষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৪২/৯-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুহুরীজোত সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় তাদের আটক করে।

এ সময় জব্দ করা হয়েছে কাঁটাতারের বেড়া কাটার ১টি প্লাস, ব্যক্তিগত ২টি মোবাইল ফোন, রুপার নুপুর ১ জোড়া এবং বাংলাদেশি নগদ ২০ হাজার ১৬০ টাকা। পরে বিওপিতে আটককৃত দালালকে জিজ্ঞাসাবাদে জানায় যে, ৩০ হাজার টাকার বিনিময়ে তাদের বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সহায়তা করে।

তবে অভিযানের সময় দালাল চক্রের আরও ৮ জন সদস্য বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পলাতক ৮ জন দালাল চক্রের সদস্যকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে এবং আটককৃতদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর সহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা ও চোরাচালান, অবৈধ মাদক রোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এর প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে দালালসহ তাদের আটক করা হয়। তবে আটককৃতরা কি কারণে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছিল তা জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ