মুহামদ সুমন ভূঁইয়া, নোয়াখালীঃ নোয়াখালীতে ৬ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মুহামদ সুমন ভূঁইয়া, নোয়াখালীঃ নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ছয় বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (১৭ অক্টোবর ) রাতে বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুলতান মিয়ার বাড়ীর ফকির মোহাম্মদ জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোঃ আলা উদ্দিনের ছেলে মোর্শেদ আলম হৃদয় (২৭) এবং দুর্গাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলমগীর প্রকাশ জহুর আলমের ছেলে মনছুর আলম তুহিন (২৬)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি চৌকস দল। । এ সময় সন্দেহভাজন হিসেবে মোর্শেদ আলম হৃদয় ও মনছুর আলম তুহিনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।