• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

নেপালকে হারিয়ে শুভসূচনা নেদারল্যান্ডসের

Un24admin
আপডেটঃ : বুধবার, ৫ জুন, ২০২৪
নেপালকে হারিয়ে শুভসূচনা নেদারল্যান্ডসের
নেপালকে হারিয়ে শুভসূচনা নেদারল্যান্ডসের

আনলিমিটেড ডেস্ক নিউজঃ বোলাররাই অর্ধেক কাজ সেরে রেখেছিলেন। নেপালকে মাত্র ১০৬ রানে গুটিয়ে দেন নেদারল্যান্ডসের বোলাররা। জবাবে ম্যাক্স ও’দাউদের অপরাজিত হাফসেঞ্চুরিতে ৬ উইকেট আর ৮ বল হাতে রেখে জয় পেয়েছে ডাচরা, টি-টোয়েন্টি বিশ্বকাপে করেছে শুভসূচনা।

নেপাল অবশ্য বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছে। তাদের ফিল্ডাররা ক্যাচ ড্রপ আর রানআউট মিসের মহড়া না করলে ম্যাচটি অন্যরকম হতে পারতো।

ও’দাউদ ৪৮ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এছাড়া বিক্রমজিৎ সিং ২৮ বলে ২২ আর সাইজেন এঙ্গেলব্রেখট ১৬ বলে করেন ১৪ রান।

এর আগে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। টিম প্রিঙ্গলে-লগান ফন বিকদের তোপে শুরু থেকেই ধুঁকতে থাকে নেপাল। শেষ পর্যন্ত ইনিংসের ৪ বল বাকি থাকতেই ১০৬ রানে অলআউট হয় দলটি।

৬ ওভারের পাওয়ার প্লেতে নেপাল ২ উইকেটে তুলতে পেরেছিল মাত্র ২৯ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত আর লড়াকু স্কোর গড়তে পারেনি।

মিডল অর্ডারে অধিনায়ক রোহিত পাডিক্কেল যা একটু প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু ৩৭ বলে তার ৩৫ রানের ইনিংসটিও ঠিক টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ছিল না।

শেষদিকে গুলশান ঝা আর করন কেসির ব্যাটে একশ পেরোয় নেপাল। ঝা ১৫ বলে ১৪ আর করনের ব্যাট থেকে আসে ১২ বলে ১৭ রান।

ডাচ পেসার লগান ফন বিক ১৮ রানে ৩টি আর বাঁহাতি স্পিনার টিম প্রিঙ্গলে ২০ রানে ৩ উইকেট। দুটি করে উইকেট শিকার পল ফন ম্যাকেরেন আর বেস ডি লেডের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ