• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

নির্বাচনের মাধ্যমেই সঠিক পথে এগোবে দেশ: মির্জা ফখরুল

Un24admin
আপডেটঃ : সোমবার, ৭ জুলাই, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে বলে আশা করে বিএনপি। নির্বাচনের মাধ্যমেই সঠিক পথে দেশ এগোবে বলেও বিশ্বাস আমাদের।

সোমবার (৭ জুলাই) সকালে সিলেটের হজরত শাহজালাল (রা.) মাজার জিয়ারাত শেষে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে সিলেটে এসে পৌঁছান তিনি।

বিএনপি মহাসচিব যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিকের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিলে যোগদান করবেন।

আজ দুপুর ২টায় সিলেটে জেলা বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের হত্যাকাণ্ডের শিকার সিলেটের সব শহীদ পরিবারের সদস্যদের সম্মানে বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন মির্জা ফখরুল।

এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত তিনি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ