• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

‘নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি’

Un24admin
আপডেটঃ : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ঘোষণার পর ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে চিঠি দেবেন বলে জানিয়েছেন, আমরা শিগগিরই তা পাব বলে আশা করছি।

বুধবার (৬ আগস্ট) নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সিইসি বলেন, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য মিডিয়ার ভূমিকা অপরিসীম। এবারের নির্বাচন যেন সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।
তিনি আরও জানান, নির্বাচন সংশ্লিষ্ট সকল স্তরের স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার জন্য কমিশন এক মাস সময় বরাদ্দ রেখেছে। এ ছাড়া, ব্যক্তি বিশেষের প্রভাব এড়াতে নির্বাচনী সীমানা নির্ধারণে কঠোর নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

সিইসি বলেন, ২২ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের কেনাকাটা শেষ করতে চাই আমরা। ১০ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি গ্রহণ করা হবে, পরে শুনানির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ