• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

নিক্সন চৌধুরী গ্রেপ্তারের গুঞ্জন, সত্যটা হলো

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
নিক্সন চৌধুরী গ্রেপ্তারের গুঞ্জন, সত্যটা হলো
নিক্সন চৌধুরী গ্রেপ্তারের গুঞ্জন, সত্যটা হলো

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে গ্রেপ্তার করা হয়েছেন এমন দাবির সঙ্গে নিক্সন চৌধুরীর একটি ছবি ভাইরাল হয়েছে। তবে নিক্সন চৌধুরীকে গ্রেপ্তারের তথ্যটি গুজব বলে জানিয়েছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

নিক্সন চৌধুরী গ্রেপ্তারের গুঞ্জনের ওই ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মাঝখানে চেক শার্ট পরিহিত অবস্থায় রয়েছেন মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন। মুখে খোঁচা দাড়িও রয়েছে। তবে রিউমর স্ক্যানার জানিয়েছে, নিক্সন চৌধুরীর ছবিটি সম্পাদিত। মূলত যৌথবাহিনীর হাতে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান উল্লাহর আটকের ছবিতে নিক্সন চৌধুরীর মুখের অংশ যুক্ত করা হয়েছে।

এর আগে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনসহ দলটির নেতাকর্মীসহ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্যরা। ওই সময়ের পর থেকে তার অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ