• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম:
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে মিলবে প্রণোদনা, গ্রিডে ইউনিটপ্রতি ১০.৫০ টাকা হঠাৎ খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক- অনিয়মে তাৎক্ষণিক ব্যবস্থা সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাথে জেনিথ ইসলামী লাইফের সিইও’র সাক্ষাৎ মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ১০ পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী জেনিথ ইসলামী লাইফের বীমায় অন্তর্ভুক্ত বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর দুই বছরের মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৪২ গ্রেপ্তার

নাভালনির মৃত্যুতে পুতিনকে দায়ী করলেন বাইডেন

Un24admin
আপডেটঃ : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

আনলিমিটেড ডেস্ক নিউজঃ পুতিনের কড়া সমালোচক রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুতে ক্ষোভ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার মৃত্যুর জন্য পুতিনকে দায়ী করেছেন তিনি।

বাইডেন বলেন, নাভালনির মৃত্যুর জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনকে এর পরিণতি ভোগ করতে হবে।

কারাগারে নাভালনির চিকিৎসা ও বসবাসে কোনো সমস্যা ছিল না বলেই জানিয়েছে রাশিয়া। তবে কিভাবে তার মৃত্যু হলো- প্রশ্ন তোলেন বাইডেন।

এদিকে ইউক্রেনের দাবি, নাভালনিকে হত্যা করা হয়েছে।

তবে রুশ কারা কর্তৃপক্ষ বলছে, হাঁটতে বের হয়ে মারা গেছেন নাভালনি। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি বলে জানায় কর্তৃপক্ষ।

মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে রাশিয়া।

পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন নাভালনি। বর্তমানে তিনি ইয়ামালো কারাগারে ১৯ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। মৃত্যুকালে এই নেতার বয়স হয়েছিল ৪৭ বছর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ