• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

নরসিংদীর ভোটকেন্দ্রে সংঘর্ষে ভোট বন্ধ ৪০ মিনিট

Un24admin
আপডেটঃ : বুধবার, ৮ মে, ২০২৪
নরসিংদীর ভোটকেন্দ্রে সংঘর্ষে ভোট বন্ধ ৪০ মিনিট
নরসিংদীর ভোটকেন্দ্রে সংঘর্ষে ভোট বন্ধ ৪০ মিনিট

আনলিমিটেড নিউজঃ নরসিংদীর সদরের একটি ভোটকেন্দ্রে দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এতে ৪০ মিনিট ভোট বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ভোট শুরু হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার কাকশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। পরে পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিভাবে আহতদের নাম জানা যায়নি।

স্থানীয়রা জানান, আনারস প্রতিকের সমর্থক স্থানীয় যুবলীগ নেতা মনির মোল্লার সমর্থকরা কেন্দ্র দখল করতে গেলে বাঁধা দেয় কাপ-পিরিচের সমর্থকরা। এতে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ফলে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়।

প্রিজাইডিং অফিসার কাউছার আহমেদ জানান, দুই পক্ষের সংঘর্ষের উত্তেজনার ফলে ৪০ মিনিট বন্ধ থাকে ভোট গ্রহণ। পরবর্তীতে পুনরায় চালু হয় কেন্দ্রটি।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ