• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
খামেনির শেষ বিদায়ে শোক মিছিল বিশ্বমঞ্চকে বিদায় জানালেন রোনালদো তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ৪৪

Un24admin
আপডেটঃ : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
নরসিংদীতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ৪৪
নরসিংদীতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ৪৪

আনলিমিটেড ন্যাশনাল ডেস্কঃ নরসিংদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের উপর থেকে নিচে পড়ে গিয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪৪ জন।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নরসিংদী পৌরশহরের বাসাইল ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে ঢাকা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

নিহত ব্যক্তি হলেন সিলেট গোবিন্দগঞ্জ বিশ্বনাথ এলাকার আবুল মন্নাফ এর ছেলে নুরুল ইসলাম (৫০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী ঢাকা এক্সপ্রেস যাত্রীবাহী বাসটি মালবাহী ট্রাক ওভার টেক করতে গিয়ে অপর একটি ট্রাকের মুখোমুখি হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়।

স্থানীয় এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও সেনাসদস্যদের সহায়তা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

নরসিংদী জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা: মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। আহত ৪৪ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ