• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
খামেনির শেষ বিদায়ে শোক মিছিল বিশ্বমঞ্চকে বিদায় জানালেন রোনালদো তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত

Un24admin
আপডেটঃ : সোমবার, ৮ জুলাই, ২০২৪
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত

আনলিমিটেড নিউজঃ নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা সবাই পুরুষ, তাৎক্ষণিকভাবে এদের নাম-পরিচায় জানা যায়নি।

সোমবার (৮ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার খাকচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. শহীদুল্লাহ জানান।

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তূর্ণা এক্সপ্রেস ট্রেনে এরা কাটা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, সকালে রেললাইনের পাশে ট্রেনে কাটা ছিন্ন-বিচ্ছিন্ন ৫টি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা মরদেহগুলো উদ্ধার করে।

নিহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ